ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী জুলাই শহীদদের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ তদন্তে অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী উপসাগরীয় তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিদায়ের পরেও এমবাপ্পেদের প্রশংসায় ম্যাক্রোঁ, বললেন এই দলের ভবিষ্যৎ উজ্জ্বল চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার

রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)
  • আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫ সময়
  • আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫ সময়
সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।


সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ারের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন শহীদ খান।


ডিএমপি বলছে, রাজধানীতে ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই অভিযান চালানো হয়। এ সময় সাবেক সচিব শহীদ খান ছাড়াও আরও পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


প্রসঙ্গত, ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম