ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীর কালুখালীর বাংলাদেশ হাট নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আরিফ (২২) ও স্বাধীন (১৭) নামের দুজন
  • আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত ছবি : সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীর বাংলাদেশ হাট নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আরিফ (২২) ও স্বাধীন (১৭) নামের দুজন নিহত হয়।


রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কালুখালী থেকে পাংশাগামী দুটি মোটরসাইকেল রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এই ঘটনা ঘটে।


নিহত আরিফ কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমালা গ্রামের বক্করের ছেলে এবং স্বাধীন পাংশা উপজেলার মৈশালা পালপাড়া গ্রামের অসিতের ছেলে।


এ ঘটনায় গুরুতর আহত শাওন (২২) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মৈশালা পালপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।


এছাড়া এর আগে রোববার দুপুরে বালিয়াকান্দি উপজেলার শালমারা এলাকায় স্যালো ইঞ্জিনচালিত ভটভটির চাপায় মতিয়ার রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় তার স্ত্রী রিক্তা বেগম গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ভটভটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?