ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না: ব্যারিস্টার সায়েম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম বলেছেন, ‘ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে। জাতি
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪৫ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪৫ সময়
নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না: ব্যারিস্টার সায়েম ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম বলেছেন, ‘ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে। জাতি এখন নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু আমরা দেখছি, কিছু কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র সফল হবে না।’

সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এসব কথা বলেন।



ব্যারিস্টার সায়েম বলেন, ‘গত তিনটি নির্বাচনে নতুন প্রজন্ম ভোট দেয়ার সুযোগ পায়নি। এবার তাদের উৎসাহ-উদ্দীপনা এতটাই প্রবল যে, কেউ নেতিবাচক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করলে সফল হবে না।’


তিনি আরও বলেন, ‘বিএনপি ও গণতন্ত্রমনা সব দল একসঙ্গে কাজ করছে গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার জন্য। মানুষের প্রত্যাশা হলো যোগ্য প্রার্থীরাই নমিনেশন পাবেন এবং সংসদে গিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবেন। আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি বেছে নিতে পারবেন।’


তারেক রহমানের এই উপদেষ্টা অভিযোগ করে বলেন, ‘অতীতে নির্বাচন প্রক্রিয়ায় টাকার ছড়াছড়ি ও মাসুল সংস্কৃতি ছিলো। এবার বিএনপি তা পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়।’


সমাবেশস্থলে ব্যারিস্টার আবু সায়েমের পক্ষ থেকে দেশমাতা ফাউন্ডেশনের ব্যানারে একটি পানি কর্নার স্থাপন করা হয়। সমাবেশস্থলের বিভিন্ন স্পটে পিকআপভ্যানে করে নেতাকর্মীদের জন্য প্রায় ১০ হাজার পানির বোতল বিতরণ করা হয়। পাশাপাশি তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির আট হাজার বুকলেট বিতরণ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস