ঢাকা | |

এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বহুল প্রতীক্ষিত ১১.৫ কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-ফার্মগেট পর্যন্ত
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:২৬ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:২৬ সময়
এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বহুল প্রতীক্ষিত ১১.৫ কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-ফার্মগেট  পর্যন্ত কিছু অংশের যান চলাচলের জন্য এ উদ্বোধন করেন যা শহরের যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে বলে আশা করা হচ্ছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে তেজগাঁও অংশের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের দিকে রওনা হয়েছেন। সেখানে তিনি সুধী সমাবেশে যোগ দেবেন। 

তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা প্রান্তে এক্সপ্রেসওয়ের নামফলক উন্মোচন করেন। পরে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী কাওলা প্রান্তে টোল পরিশোধ করেন যেখানে পৌঁছালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে স্বাগত জানান। উদ্বোধন শেষে রঙিন বেলুন উড়িয়ে দেওয়া হয়।

আগামীকাল রোববার থেকে থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ঢাকার বুকে নতুন সড়ক মাথার উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত রেললাইন ধরে যাচ্ছে এই পথ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল