ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনী-শ্রমিক সংঘর্ষ, নিহত ১ গুলিবিদ্ধ ৬

নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে সেনাবাহিনী ও পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সেইসাথে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৬
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:১৯ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:১৯ সময়
উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনী-শ্রমিক সংঘর্ষ, নিহত ১ গুলিবিদ্ধ ৬ ছবি : সংগৃহীত

নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে সেনাবাহিনী ও পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সেইসাথে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৬ জন।


আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উত্তরা ইপিজেডের সামনে এই ঘটনা ঘটে। এরপর থেকেই সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  


রংপুর রেজ ডিআইজি আমিনুল ইসলাম মৃতের বিষয়টি যমুনা টেলিভিশনকে নিশ্চিত করে জানান, তার নাম হাবিবুর রহমান হাবিব। তিনি নীলফামারী সদর থানার সংরশি ইউনিয়নের কাজিরহাট গ্রামের দুলাল মিয়ার পুত্র। 


স্থানীয়রা জানান, নীলফামারী ইপিজেডে অবস্থিত এভারগ্রিন পরচুলা তৈরির কারখানায় গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন। দাবি পূরণ না করেই এভারগ্রিন কর্তৃপক্ষ সোমবার রাতে কারখানা বন্ধ করে দিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়ে। 


পরে আজ সকাল থেকেই শ্রমিকরা একত্র হয়ে উত্তরা ইপিজেডের সামনে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা ইপিজেডে প্রবেশ করতে চায়। এ সময় সেনাবাহিনী শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে তারা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। এ সময় উত্তেজিত শ্রমিকদের নিবৃত করতে সেনাবাহিনী গুলি চালায়। এতে গুলিবিদ্ধ ছয় জনকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ হাবিব নামের একজনকে মৃত ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় আরো বিপুল পরিমাণ শ্রমিক একত্র হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ ও সেনাবাহিনী। 


নীলফামারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহান তানভীর উল ইসলাম জানান, সকাল ৯ টার দিকে গুলিবিদ্ধ ছয় জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে হাবিব নামের একজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি পাঁচজনের চিকিৎসা চলছে। 


অপরদিকে, ৫৬ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল এস এম বদরুদ্দোজা জানান, এলাকায় পুলিশ ও আর্মির পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ