ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত ‘যেমন কুকুর তেমন মুগুর’, সৌদি আরবকে হুঁশিয়ারি ইরানকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে: গালিবাফ এল ক্লাসিকো থেকে ছিটকে গেলেন ভিনিসিয়ুস, পেলেন ৪ ম্যাচের নিষেধাজ্ঞা কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আইএমএফের কাছ থেকে ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা’ টিপুসহ আটক ৪

চাঁদাবাজির অভিযোগে সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে ‘হাতকাটা’ টিপুসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে
  • আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময়
আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা’ টিপুসহ আটক ৪ ছবি : সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে ‘হাতকাটা’ টিপুসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আবদুল হান্নান। 


গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার টিপু ওরফে হাতকাটা টিপু, মানিকগঞ্জ জেলার সদর থানার মাধবপুর এলাকার মো. তাইজুল ইসলামের ছেলে আমির হোসেন, একই জেলার শিবালয় থানার নিহালপুর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ ও গোপালগঞ্জ জেলার সদর থানার চর মানিকদা মিয়া বাড়ি নিবাসী জামিল আহমেদের ছেলে মো. রহমতুল্লাহ শেখ।


জানা গেছে, আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আমির হোসেন, নুর মোহাম্মদ ও রহমতুল্লাহ শেখকে আটক করেন। পরে তাদের দেয়া তথ্যমতে টিপুকে আটক করে যৌথ বাহিনী।


যৌথ বাহিনী জানায়, টিপু বেশ কয়েকটি মামলার আসামি। আশুলিয়া বাইপাইল এলাকার প্রতিটি দোকান থেকে তার নেতৃত্বে নিয়মিত আদায় করা হতো চাঁদা। এরআগে তার গ্রেফতারের দাবি তুলে কাফনের কাপড় মাথায় বেঁধে মানববন্ধনও করেন স্থানীয়রা। পরে আটককৃতদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়।


আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, পুলিশ হেফাজতে অভিজিৎ ও ধ্রুব রাঠীসহ চারজন

আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, পুলিশ হেফাজতে অভিজিৎ ও ধ্রুব রাঠীসহ চারজন