ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত ডিআইজির বাসায় মধ্যরাতে পুলিশের হানা: ৮৫ তরুণ-তরুণীকে কারাদণ্ড দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও 'সফট পাওয়ার' হিসেবে গড়ে তোলার ঘোষণা অর্থমন্ত্রীর স্পেনে বিরল রাজকীয় সম্মাননায় ভূষিত মেসি: একমাত্র অ্যাথলেট হিসেবে অর্জন করলেন ঐতিহাসিক অ্যাওয়ার্ড ইয়েমেনে সৌদি জোটের তীব্র বিমান হামলা: সানায় নিহত অন্তত ৩, আহত বহু যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিপরীতে আক্রমণাত্মক নীতি গ্রহণের ঘোষণা ইরানের; মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা ডিএসসিসির অবকাঠামো সংস্কারে ৭১৪ কোটি টাকার উদ্যোগ, একনেকে উঠছে ১৫ প্রকল্প চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় গভীর রাতে অগ্নিকাণ্ড: জানালা দিয়ে বস্তু নিক্ষেপের অভিযোগ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও ৩ সদস্যকে মারধর অরুণাচলে মেগা বাঁধ প্রকল্পের বিরুদ্ধে জোরদার আন্দোলন: যৌথ বাহিনীর টিয়ার গ্যাস, থমথমে পরিস্থিতি শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

রংপুরে দাদন ব্যবসায়ীকে হত্যা মামলায় ক্ষুদ্র ব্যবসায়ীর যাবজ্জীবন

রংপুরের চাঞ্চল্যকর দাদন ব্যবসায়ী সিরাজুল হত্যা মামলায় ফরিদ মিয়া নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩১
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ৩:৪৮ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ৩:৪৮ সময়
রংপুরে দাদন ব্যবসায়ীকে হত্যা মামলায় ক্ষুদ্র ব্যবসায়ীর যাবজ্জীবন ছবি : সংগৃহীত

রংপুরের চাঞ্চল্যকর দাদন ব্যবসায়ী সিরাজুল হত্যা মামলায় ফরিদ মিয়া নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


রোববার (৩১ আগস্ট) দুপুরে রংপুর সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা এ আদেশ দেন।


কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, ২০১৭ সালের ১৭ ডিসেম্বর কাউনিয়া উপজেলার সারাই এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদ মিয়ার হাতে খুন হন দাদন ব্যবসায়ী সিরাজুল ইসলাম। সুদের টাকার ৭০ হাজার টাকা লেনদেন নিয়ে সিরাজুলকে ডেকে নিয়ে হত্যা করে রান্না ঘরের মাটির নিচে পুঁতে রাখার অভিযোগে সিরাজুলের স্ত্রী মবিনা বেগম বাদি হয়ে মামলা করেন কাউনিয়া থানায়। এ ঘটনায় পুলিশ ফরিদ ও তার স্ত্রী মিষ্টির বিরুদ্ধে পুলিশ চার্জশিট দেয়। ১৭ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে জেলা ও দায়রা জজ আদালত এই রায় দেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আর ৬ মাস ও ৫ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলায় ফরিদের স্ত্রী মিস্টি বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয় আদালত।


রাষ্ট্রপক্ষের পিপি আফতাব উদ্দিন জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে আমরা প্রমাণ করেছি। সে কারণে এই রায় হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।


অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী শাহেদ কামাল ইবনে খতিব বলেন, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নি। তাই আমরা উচ্চ আদালতে আপিল করব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা