ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার

অভিষেকে ডাক খেলেন তামিম

পাল্লেকেলেতে স্বপ্ন সত্যি হলো তানজিদ হাসান তামিমের। তবে শুরুটা দুঃস্বপ্নের মতো। শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৩, দুপুর ৪:২ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৩, দুপুর ৪:২ সময়
অভিষেকে ডাক খেলেন তামিম ফাইল ছবি

পাল্লেকেলেতে স্বপ্ন সত্যি হলো তানজিদ হাসান তামিমের। তবে শুরুটা দুঃস্বপ্নের মতো। শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ফিরতে হয়েছে অভিষিক্ত তামিমকে। আর তাতেই না চাওয়া এক রেকর্ড গড়তে হলো তরুণ বাঁহাতি এই ব্যাটারকে। ১৬তম বাংলাদেশি ব্যাটার হিসেবে অভিষেকে শূন্য রানে আউট হলেন তিনি।


এর আগে ২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি অভিষেকে শূন্যতে ফিরেছিলেন। এরপর এই তালিকায় নাম উঠলো তানজিদ হাসান তামিমের।


মহেশ তিকসানার করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন তামিম। ক্যারম বলে লাইন পুরো মিস করেন তামিম। ব্যাট মিস করে সোজা গিয়ে লাগে প্যাডে। আর তাই তো রিভিউ নেওয়ার প্রয়োজন মনেই করেননি তিনি। ওভারের শেষ বলে আবেদন হয়েছিল নাঈমের বিপক্ষেও, রিভিউও নেয় শ্রীলংকা। তবে তিকসানার বলটি পড়েছিল লেগ স্টাম্পের বাইরে।


এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়া কাপের ঠিক আগে লিটন দাস অসুস্থতার কারণে ছিটকে যান। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণে দলে নেওয়া হয়েছিল এনামুল হককে। তবে গতকাল শ্রীলংকা পৌঁছানো এনামুল একাদশে সুযোগ পাননি। নাঈমের সঙ্গে ইনিংস ওপেন করতে এসেছেন আরেক বাঁহাতি তানজিদ হাসান তামিম।


অভিষেক তামিম উইকেটে টেকেন মাত্র দুই বল। বাংলাদেশ মাত্র ৪ রানের মাথায় হারায় প্রথম উইকেট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি