ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশের জার্সিতে তামিমের অভিষেক

জ্বরের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে গেছেন লিটন দাস। দলের সহ-অধিনায়কের বদলি হিসেবে দলের সঙ্গে যোগ দেওয়ার
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৩, দুপুর ৩:৩৭ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৩, দুপুর ৩:৩৭ সময়
বাংলাদেশের জার্সিতে তামিমের অভিষেক ছবি : সংগৃহীত

জ্বরের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে গেছেন লিটন দাস। দলের সহ-অধিনায়কের বদলি হিসেবে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এনামুল হক বিজয়ের। তবে ভ্রমণ ক্লান্তির কারণে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে অভিজ্ঞ এই ওপেনারের খেলার সম্ভাবনা নেই বললে চলে। তবে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ওপেনার তানজিদ হাসান তামিমের।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। টাইগারদের হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে বাঁহাতি ওপেনার তানজিদ তামিমের। আরেক বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে ওপেনিংয়ে নামবেন তিনি।

যদিও শুরুতে শোনা যাচ্ছিল নাঈমের সঙ্গে ওপেনিং করতে পারেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু জানা গেছে শেষ পর্যন্ত লাল-সবুজের জার্সি গায়ে ইনিংস উদ্বোধন করবেন তামিম।

বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমের প্রতি বিশ্বাস রেখেছে টিম ম্যানেজমেন্ট। এ কথা বারবার বলেছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগার দলপতি বলেন, ‘তার (তানজিদ) প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। আশা করছি ও ভালো করবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস