ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। অন্যদিকে নুরের ওপর হামলার প্রতিবাদে
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৬ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৬ সময়
টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মহাসড়ক অবরোধ ছবি : সংগৃহীত

টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। অন্যদিকে নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।


শনিবার (৩০ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোডের জেলা গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।


প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিল নিয়ে জেলার থানাপাড়া এলাকায় অবস্থিত জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে তারা। এরপর ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের নগর জলফৈই বাইপাসে মহাসড়ক অবরোধ করে। এসময় প্রায় ৩০ মিনিট গাড়ি চলাচল বন্ধ ছিল। 


তবে জাতীয় পার্টির অফিস তারা ভাঙচুর করেনি জানিয়ে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাগর বলেন, ভিপি নুরকে অন্যায়ভাবে মব সৃষ্টি করে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করেছে। দেশে এখনও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির মধ্যে বিরাজমান। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি করছি, অতিদ্রুত আসামিদেরকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করা হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?