ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।শনিবার
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩৪ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩৪ সময়
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫ ছবি : সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।


শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শিবচরের পাঁচ্চরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। 


শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, শনিবার সকালে ফরিদপুর থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে এলাকায় পৌঁছলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। এ সময় পেছনে থাকা আরও ৩টি বাস গোল্ডেন লাইন পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসগুলোর ২৫ জন যাত্রী আহত হয়।


পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের