ঢাকা | |

জাকসু নির্বাচন: প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট)।আজ সকাল ৯টা
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৬ সময়
জাকসু নির্বাচন: প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট)।


আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম বিকেল ৪ টা পর্যন্ত চলবে।


এর আগে, গতকাল বুধবার আপিল শুনানির পর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়া ১৩ জন তাদের প্রার্থিতা ফিরে পান। এর মধ্য দিয়ে বৈধ প্রার্থীর সংখ্যা দাড়ায় ২৬৯ জন।


আগামীকাল ২৯ আগষ্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর থেকে শুরু হবে প্রচার-প্রচারণা। আগামী ১১ সেপ্টেম্বর হবে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে।


এদিকে, জাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে কমিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ঠেকাতেও সতর্ক থাকার কথা জানানো হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল