ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক ইরানের সঙ্গে চুক্তির নথি ইসরায়েলকে দেখাতে চায় না যুক্তরাষ্ট্র হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ‘হাজারি গুড়’ চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন প্রত্নস্থল পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মায়ের প্রতি হালান্ডের অন্যরকম ভালোবাসা এমবাপ্পের রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

ভগবান কিংবা শয়তান- কেউ আলাদা করতে পারবে না, পত্নীকে নিয়ে হাজির গোবিন্দ

সম্প্রতি বলিউডের নব্বই দশকের শীর্ষ নায়ক গোবিন্দর দীর্ঘ ৩৮ বছরের সংসার ভাঙনের খবর ছড়িয়ে পড়েছে। শুরুতে গুঞ্জন বলে
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৫ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৫ সময়
ভগবান কিংবা শয়তান- কেউ আলাদা করতে পারবে না, পত্নীকে নিয়ে হাজির গোবিন্দ ছবি : সংগৃহীত

সম্প্রতি বলিউডের নব্বই দশকের শীর্ষ নায়ক গোবিন্দর দীর্ঘ ৩৮ বছরের সংসার ভাঙনের খবর ছড়িয়ে পড়েছে। শুরুতে গুঞ্জন বলে চালিয়ে দিলেও চলতি সপ্তাহে বলিউডভিত্তিক বেশকিছু সংবাদ মাধ্যম তাদের বিচ্ছেদের পাকা খবর প্রকাশ করে!


তাদের দাবি, গোবিন্দপত্নী সুণীতা অবশেষে বিচ্ছেদের আবেদন করেছেন আদালতে। প্রতিবেদনে বলা হয়, বছরের পর বছর স্বামীর অন্যায় তিনি আর সইতে পারছিলেন না। নায়কের একাধিক পরকীয়ায় জড়ানো, স্ত্রীর প্রতি অনীহাসহ নানা অভিযোগের কথা আসে সেই সব খবরে।


এমন পরিস্থিতিতেই গতকাল নিজ বাড়ির সামনে হাসিমুখে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন গোবিন্দ ও তার স্ত্রী। গণেশ পূজা উপলক্ষে ম্যাচিং পোশাকে সেজেগুজে একসঙ্গে হাসিমুখে গণমাধ্যমকর্মীদের সামনে আসেন এই দম্পতি।


পূজা শেষে একসঙ্গে গণেশ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন গোবিন্দ ও সুণীতা। এরপর গোবিন্দ ঘরে চলে গেলে সাংবাদিকদের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কথা বলেন তার স্ত্রী। স্বভাবসুলভ অট্টহাসিতে ফেটে পড়তে দেখা যায় সুণীতাকে। তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে হাসিমুখে হাজির হওয়া, একে অপরের এতো ঘনিষ্ট থাকা- এসবই কী যথেষ্ট নয় ওইসব সাংবাদমাধ্যমের মুখে থাপ্পড় মারার জন্য?’


তিনি আরও বলেন, ‘আমরা একসঙ্গে আছি, সুখে আছি। আমাদের মুখ থেকে যতোক্ষণ না কোন কথা আসে দয়া করে আপনারা বিশ্বস করবেন না। আর এ নিয়ে কেউ নোংরা খবর প্রকাশ করবেন না।’


এদিন সুণীতাকে দেখে বোঝা যায় তিনি কিছুটা ওজন কমিয়েছেন। তাই মেরুণ কাতান শাড়িতে তাকে অন্যদিনের চেয়ে বেশি রূপসী লাগছিল। মজা করে সুণীতা বলেন, ‘এমন সুন্দর বউ কোথায় পাবে গোবিন্দ (হাহাহা)? আমাকে ও কিছুতেই ছাড়তে পারবে না। ওপর থেকে ভগবান আসুক আর শয়তান, কারও শক্তি নেই আমাদের আলাদা করার। আপনারা দোয়া করবেন, আমার ছেলে শিগগিরই বলিউডের হিরো হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। তার জন্য সে অনেক পরিশ্রম করছে। গণেশজি’র কাছে প্রার্থণা করি সে যেন বাবার মতো সফল অভিনেতা হতে পারে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল