২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাছাইপর্বের প্রথম দুই রাউন্ড খেলবে তারা। লড়াই করবে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে। কিন্তু সেই দল ঘোষণায় এখনও নাম নেই লিওনেল স্কালোনির। অপরদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ইতিমধ্যে নেইমারকে দলে ফিরিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করে দিলেও আলবিসেলিস্তেদের দেরি কেনো?
সম্প্রতি তার কারন ব্যাখা করেছে আর্জেন্টিনা সংবাদমাধ্যম দিয়ারিও ওলে। তারা জানিয়েছে, এবার নানা কারণে দল যাচাই-বাছাই করতে বেশি সময় লাগছে স্কালোনির। প্রথমত, দলে কিছু ফুটবলারে চোটের শঙ্কা আছে, তাদের জন্য অপেক্ষা করতে গিয়ে দল ঘোষণা করতে সময় নিচ্ছেন আর্জেন্টাইন কোচ।
এছাড়া আর্জেন্টাইন কোচ নাকি তার ঘোষিত দলে ৫০ জনের বেশি ফুটবলারকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন। যেখানে বেশ কিছু ফুটবলার অনূর্ধ্ব–২৩ দলের থাকবেন। বয়সভিত্তিক দলের এই ফুটবলারদের মূলত ডাকা হচ্ছে অলিম্পিক বাছাইয়ের প্রস্তুতির জন্য। তার কারা হবেন, সেটা ঠিক করতেই নাকি সময় লাগছে স্কালোনির।
আগামী ৮ সেপ্টেম্বরে বুয়েন্স এইরেসের স্তাদিও মনুমেন্তালে ইকুয়েডর বিপক্ষে বাংলাদেশ সময় ভোর ছয়টায় মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচ ১৩ সেপ্টেম্বর বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে বলিভিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়
স্কালোনির ঘোষিত দলে জায়গা পেতে যাওয়া সম্ভাব্য কিছু অভিজ্ঞ খেলোয়াড়ের নামও প্রকাশ করেছে বাদমাধ্যম দিয়ারিও ওলে।
আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের সম্ভাব্য দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, গেরমান পাজেল্লা, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনা, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এজেকুয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ফাকুন্দো বুয়োনানোত্তে, লুকাস ওকাম্পোস।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গনসালেস, আলেসান্দ্রো গারনাচো, জিওভান্নি সিমিওনে।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন