ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভোটে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: তাহের বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি হরমুজ প্রণালির কাছে ট্যাংকারে হামলা, নিহত ২ ভারতীয় তালাবদ্ধ অফিসের বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী, সেই ৩ কর্মকর্তাকে বদলি টাইম স্কেল পাওয়া সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড সুবিধার রায় বহাল ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: রেড ক্রিসেন্ট বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ উত্তর কোরিয়ার কোচ, সতর্ক ঋতুপর্ণাকে নিয়ে শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেওয়া পর্যন্ত যুদ্ধ থেকে সরব না: ইরানিয়ান জেনারেল

এনবিআর-এ অস্থিরতা কাটছে না, রাজস্ব আদায়ে বড় ঘাটতি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠনকে কেন্দ্র করে গড়ে আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত, শাস্তিমূলক বদলিসহ বিভিন্ন
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৩ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৩ সময়
এনবিআর-এ অস্থিরতা কাটছে না, রাজস্ব আদায়ে বড় ঘাটতি ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠনকে কেন্দ্র করে গড়ে আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত, শাস্তিমূলক বদলিসহ বিভিন্ন মাত্রার শাস্তি নিয়ে কর্মরতদের উদ্বেগ কাটছে না। এর সরাসরি প্রভাব পড়ছে রাজস্ব আদায়ে।


পত্রিকান্তরে প্রকাশিত খবর বলছে, বিগত অর্থবছরে ৯২ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সূত্রের খবর, চলতি বছরের প্রথম মাসেও রাজস্ব ঘাটতির পরিমাণ অন্তত তিন হাজার কোটি টাকা।


রাজস্ব আহরণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সংশ্লিষ্টদের চাপে না রেখে স্বস্তির কর্মপরিবেশ নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।


প্রকাশিত খবরে জানা গেছে, এনবিআর পুনর্গঠন ইস্যুতে গড়ে উঠা আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আয়কর ও কাস্টমস ক্যাডারের চার শীর্ষ কর্মকর্তাকে। সাময়িক বরখাস্ত হয়েছেন বিভিন্ন পর্যায়ের ৩৬ কর্মকর্তা।


সূত্রের খবর, গতকাল বুধবারও আয়কর বিভাগের ২২৫ জন কর পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে। এনবিআরের কর প্রশাসন-২ শাখার দ্বিতীয় সচিব মো. আনিসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


সারা দেশের নানা প্রান্তে শাস্তিমূলক বদলি করা হয়েছে দুই ক্যাডারের ৬৩৩ জন কর্মকর্তাকে। এর মধ্যে আয়কর ক্যাডারের ৩৭৫ জন এবং কাস্টমস ক্যাডারের ২৫৯ জন কর্মকর্তা রয়েছেন।দুদকে অভিযোগ আনা হয়েছে এনবিআরের দুই সদস্যসহ ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে।


সংশ্লিষ্টরা বলছেন, আন্দোলন থেমে গেলেও শাস্তিমূলক পদক্ষেপ অব্যাহত রেখেছে এনবিআর প্রশাসন। উদ্বেগ ও অস্থিরতা বিরাজ করছে এনবিআর কর্মকর্তাদের মধ্যে। এর ফলে রাজস্ব আদায়ে বড় ধরণের নেতিবাচক পড়ছে। সংশ্লিষ্ট সূত্রমতে, বিগত অর্থবছরে ৯২ হাজার কোটি টাকার বড় রাজস্ব ঘাটতির পর চলতি বছরের প্রথম মাসেও এই ঘাটতি তিন হাজার কোটি টাকা।


এনবিআর এর দুই ক্যাডারের কর্মকর্তারা বলছেন, ‘ব্যবসায়ীদের মধ্যস্থতা ও সরকারের আশ্বাসে এনবিআরের আন্দোলন স্থগিত করে কাজে যোগ দিয়েছিলাম। আমাদের আশ্বস্ত করা হয়েছিল তখন প্রতিহিংসামূলক আচরণ না করার। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সাময়িক বরখাস্ত ও বদলির মত শাস্তি অব্যাহত রয়েছে।’


মানসিক স্বস্তিতে নেই জানিয়ে এনবিআর কর্মকর্তারা বলেছেন, প্রতিটি মুহূর্তে চাকরি হারানোর ভয় কাজ করছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে দুই হাজার ৮৬২ কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। এ সময় আদায় হয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা। লক্ষ্য ছিল ৩০ হাজার ১১১ কোটি টাকা।


অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে এনবিআর কর্মকর্তাদের আস্থা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘শঙ্কা থাকলে এনবিআর কর্মকর্তারা মনস্তাত্ত্বিক চাপে পড়বেন। মানসিক অবস্থা দুর্বল থাকলে রাজস্ব আদায়ে অবশ্যই প্রভাব পড়বে।’


‘এখন সরকারকে সুনির্দিষ্টভাবে জানাতে হবে—যাঁরা কোনো অনিয়ম করেননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, তাঁরা যেন হয়রানির শিকার না হন, এ বিষয়টিও খেয়াল রাখতে হবে’-বলেন ড. ফাহমিদা।


বৈষম্যের অভিযোগ এনে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের কর্মকর্তারা বলছেন, ‘নিজেদের পক্ষের মনে করা হলে ভালো ও গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে। বিপক্ষের মনে করা হলেই পাঠানো হচ্ছে ঢাকার বাইরে। বন্ধ হয়ে যাওয়া প্রকল্পেও বদলি করা হচ্ছে। অনিয়মের দায়ে শাস্তি পাওয়া কর্মকর্তারাও পাচ্ছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব।’


তবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘আতঙ্কে থাকার কোনো কারণ নেই। কাল সকালবেলায়ও আমি ৬৫০ জন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছি। সেখানে আমি আতঙ্কগ্রস্ত না হতে বলেছি। কেউ আতঙ্ক ছড়ালে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিতে বলেছি। কোনো তালিকা করা হচ্ছে না, কিছু হবে না।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি

কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি