ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

পঞ্চগড়ে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টার সময় স্থানীয়দের সহযোগিতায় সহিদুল হক (২৮)
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, সকাল ৯:২৩ সময়
পঞ্চগড়ে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক আটক ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টার সময় স্থানীয়দের সহযোগিতায় সহিদুল হক (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 


বুধবার (২৭ আগস্ট) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভজনপুর শাখায় এ ঘটনাটি ঘটে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা যায়, ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য নিচে নামেন। কিছুক্ষণ পর তিনি ভেতরে আলো জ্বলতে দেখেন এবং শব্দ শুনতে পান। এ সময় সন্দেহ হলে তিনি সাথে সাথে  ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের খবর দেন এবং স্থানীয়দের ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে হাতেনাতে ধরা হয়। এ সময় তার ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।


খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, আটক সহিদুল হক একই উপজেলার ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুকরু মোহাম্মদের ছেলে।


ভজনপুর ইউনিয়নের  ইউপি সদস্য তবিবর রহমান  জানান, আটক যুবক বিকেলে ব্যাংকে লুকিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। রাতে সবাই বের হলে সে ডাকাতির চেষ্টা চালায়। গুরুত্বপূর্ণ বাজারের মাঝেই ব্যাংকটির অবস্থান। এ অবস্থায় ডাকাতির চেষ্টা উদ্বেগজনক হলেও স্থানীয়দের সহযোগিতায় তা ব্যর্থ হয়েছে।


এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আসাদ ডাকাতির চেষ্টায় একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ