ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

ঢাবিতে হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী এক হাজার ৩৫ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এবার এক হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
ঢাবিতে হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী এক হাজার ৩৫ জন ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এবার এক হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।


হলগুলোর ভোটে লড়তে এর আগে এক হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিলো। এর মধ্যে ৭৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


এদিকে, গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।


এবার ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৫০৯ জন প্রার্থীর মধ্যে ২৮ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।


আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ভোটকে ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোকে সক্রিয় হতে দেখা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের