ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বিসিবির হাতে বিপিএল দুর্নীতির প্রাথমিক প্রতিবেদন, চলছে গোপনীয় বিশ্লেষণ

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে দুর্নীতি, অব্যবস্থাপনা ও পদ্ধতিগত ত্রুটি সংক্রান্ত অভিযোগের প্রাথমিক তদন্ত। স্বাধীন
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ১২:১৩ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ১২:১৩ সময়
বিসিবির হাতে বিপিএল দুর্নীতির প্রাথমিক প্রতিবেদন, চলছে গোপনীয় বিশ্লেষণ ছবি : সংগৃহীত

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে দুর্নীতি, অব্যবস্থাপনা ও পদ্ধতিগত ত্রুটি সংক্রান্ত অভিযোগের প্রাথমিক তদন্ত। স্বাধীন তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে হস্তান্তর করেছে।


বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবেদনটি এখন তারা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও দেশের প্রচলিত আইনের আওতায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এখনই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যাতে স্বচ্ছতা ও ন্যায়বিচারের নীতি বজায় থাকে।


বিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 'প্রতিবেদনে যাদের নাম উঠে এসেছে, তাদের ব্যাপারে বিসিবির গঠনতন্ত্র, আইসিসির দুর্নীতি দমন নীতিমালা এবং দেশের প্রচলিত আইনের আলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে।'


প্রতিবেদনে বিপিএলের ভবিষ্যৎ আয়োজন আরও পেশাদারভাবে সম্পন্ন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা সংস্কার, দুর্নীতি প্রতিরোধ কাঠামোর উন্নয়ন এবং সার্বিক নিরাপত্তা তদারকি।


তদন্ত কমিটি আগামী মাসের শেষ নাগাদ চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে। ওই প্রতিবেদনে থাকবে বিস্তারিত মতামত এবং কাঠামোগত পরিবর্তনের সুপারিশ।


বিসিবি জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে তারা আর কোনো মন্তব্য করবে না এবং পুরো প্রক্রিয়া কঠোর গোপনীয়তার মধ্যে পরিচালিত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস