ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত ডিআইজির বাসায় মধ্যরাতে পুলিশের হানা: ৮৫ তরুণ-তরুণীকে কারাদণ্ড দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও 'সফট পাওয়ার' হিসেবে গড়ে তোলার ঘোষণা অর্থমন্ত্রীর স্পেনে বিরল রাজকীয় সম্মাননায় ভূষিত মেসি: একমাত্র অ্যাথলেট হিসেবে অর্জন করলেন ঐতিহাসিক অ্যাওয়ার্ড ইয়েমেনে সৌদি জোটের তীব্র বিমান হামলা: সানায় নিহত অন্তত ৩, আহত বহু যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিপরীতে আক্রমণাত্মক নীতি গ্রহণের ঘোষণা ইরানের; মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা ডিএসসিসির অবকাঠামো সংস্কারে ৭১৪ কোটি টাকার উদ্যোগ, একনেকে উঠছে ১৫ প্রকল্প চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় গভীর রাতে অগ্নিকাণ্ড: জানালা দিয়ে বস্তু নিক্ষেপের অভিযোগ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও ৩ সদস্যকে মারধর অরুণাচলে মেগা বাঁধ প্রকল্পের বিরুদ্ধে জোরদার আন্দোলন: যৌথ বাহিনীর টিয়ার গ্যাস, থমথমে পরিস্থিতি শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

ডাকসু নির্বাচন ঘিরে জমজমাট ক্যাম্পাস, চলছে প্রচারণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস। বুধবার (২৭ আগস্ট) সকাল
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ১১:২৩ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ১১:২৩ সময়
ডাকসু নির্বাচন ঘিরে জমজমাট ক্যাম্পাস, চলছে প্রচারণা ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস। বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে বিচ্ছিন্নভাবে কয়েকজন পদপ্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা এবং ছাত্রী হলে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন পদপ্রার্থীরা।


ক্যাম্পাসের মধুর ক্যান্টিন, অপরাজেয় বাংলার সামনে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করছেন লিফলেট। প্রার্থীরা দিচ্ছেন- শিক্ষার্থীদের নানা সুযোগ-সুবিধা প্রদানের অঙ্গীকার।


গতকাল মঙ্গলবার থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। তবে প্রচারণা চালানোর ক্ষেত্রে কড়াকড়ি আচরণবিধি মানার কথা বলা হয়েছে।


এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, প্রচার-প্রচারণায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হবে। ভোটের দিন সেনাসদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর তিন স্তরের নিরাপত্তা থাকবে ক্যাম্পাসে।


এর আগে মঙ্গলবার বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই নির্বাচনে ২৮ পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন।


সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।


এ ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৫ জন এবং সদস্য পদে ২১৭ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।


অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১ হাজার ৩৫ জন, প্রত্যাহার করেছেন ৭৩ জন ও বাতিল হয়েছে ১ জনের। এর আগে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা