ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে যৌথবাহিনীর অভিযানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৫ আগস্ট) দিবাগত
  • আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩২ সময়
  • আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩২ সময়
টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে যৌথবাহিনীর অভিযানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার জামুর্কি বাজারের একটি দোকান থেকে এই চাল উদ্ধার করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুতের একটি দোকানে খবর পাওয়া যায়। এমনকি সেটা খোলা বাজারে বিক্রি হচ্ছে। পরে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খোলা বাজার ও দোকানে মজুত রাখা ২৯ শত কেজি (প্রায় ৩ টন) চাল উদ্ধার করা হয়।


তিনি আরও জানান, এ বিষয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ফিরোজ আলম মোক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তার সহযোগিতায় তদন্ত কমিটি গঠন করা হবে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার এবং মির্জাপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা