ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

বাংলাদেশে তৈরি জীবনরক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করতে হবে: হাইকোর্ট

বাংলাদেশে তৈরি জীবনরক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করে দিতে হবে। সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান
  • আপলোড সময় : ২৫ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৩ সময়
  • আপডেট সময় : ২৫ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৩ সময়
বাংলাদেশে তৈরি জীবনরক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করতে হবে: হাইকোর্ট ছবি : সংগৃহীত

বাংলাদেশে তৈরি জীবনরক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করে দিতে হবে। সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন।


আগে ৭৩৯ ধরনের জীবনরক্ষকারী ওষুধের দাম নির্ধারন করতো সরকার। কিন্তু ১৯৯৩ সালে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে ১৭৭ ধরনের ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা দেয়া হয় সরকারকে। ওই বিজ্ঞপ্তি বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট।


২০১৮ সালে ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি মানবাধিকার সংস্থা।


রিটকারীর আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, বেসরকারি ওষুধ প্রস্তুতকারী মালিক সমিতির হাতে জীবনরক্ষকারী ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা থাকার ফলে, সাধারণ মানুষকে বেশি দামে কিনতে হয়। গত ১৭ আগস্ট অন্তবর্তী সরকার নতুনকরে জীবনরক্ষকারী ওষুধের তালিকা করার জন্য একটি টাস্কফোর্স গঠন করেছে। ওই তালিকায় যেসব ওষুধের নাম থাকবে সবগুলোর দাম সরকারকেই নির্ধারণ করার নির্দেশ দিয়ে রায় দিলেন হাইকোর্ট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা