ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

দূষণ বাড়লেও ঢাকার বাতাস আজ সহনীয়

ঢাকা শহরে বাতাসের দূষণ বেড়েছে। গতকাল রোববার (২৪ আগস্ট) বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৩৭
  • আপলোড সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১২:৪ সময়
  • আপডেট সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১২:৪ সময়
দূষণ বাড়লেও ঢাকার বাতাস আজ সহনীয় ছবি : সংগৃহীত

ঢাকা শহরে বাতাসের দূষণ বেড়েছে। গতকাল রোববার (২৪ আগস্ট) বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৩৭ তম, আজ সোমবার (২৫ আগস্ট) ঢাকা ১০ স্থানে অবস্থান করছে।


বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের রেকর্ড থেকে এ তথ্য জানা গেছে। আইকিউএয়ারের সোমবার সকাল ৯টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৯৭, যা সহনীয় বাতাসের নির্দেশক।


আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির বায়ুমান ১৭৭, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো- ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, আজারবাইজানের বাকু, সৌদি আরবের রিয়াদ ও মিশরের কায়রো। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৭২, ১৬০, ১৩৭ ও ১২৩।


বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে- ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা