ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

জঙ্গলে অনেক প্রাণীই থাকে কিন্তু একটাই সিংহ থাকে: থালাপাতি বিজয়

ভারতের রাজনীতিতে আলোড়ন তুলেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপাতি বিজয়। শুক্রবার তামিলনাড়ুর মাদুরাইতে তার সমাবেশে জড়ো হয় প্রায় ৪
  • আপলোড সময় : ২৫ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ২৫ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময়
জঙ্গলে অনেক প্রাণীই থাকে কিন্তু একটাই সিংহ থাকে: থালাপাতি বিজয় ছবি : সংগৃহীত

ভারতের রাজনীতিতে আলোড়ন তুলেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপাতি বিজয়। শুক্রবার তামিলনাড়ুর মাদুরাইতে তার সমাবেশে জড়ো হয় প্রায় ৪ লাখ মানুষ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে ‘আদর্শিক শত্রু’ আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। রাজনীতিতে পদার্পনের পর থেকেই নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বারবার আলোচনায় এসেছেন এই অভিনেতা।


সমাবেশে দেয়া তার কিছু বক্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। লাখো মানুষের সামনে হুঙ্কার দিয়ে থালাপাতি বিজয় বলেন, জঙ্গলে শেয়াল, চিতার মতো অনেক প্রাণীই থাকে। কিন্তু সিংহ থাকে একটাই। সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে। তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে) কাউকে ভয় পায় না। পুরো তামিলনাড়ু আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াই।


উল্লেখ্য, ২০২১ সালে স্থানীয় নির্বাচনে অংশ নেয় একসময় থালাপাতির ফ্যানক্লাব হিসেবে যাত্রা শুরু করা ‘বিজয় মাক্কাল ইয়াক্কালাম’। সেসময়ই ১৬৯টি আসনের ১১৫টিতে জয়লাভ করে দলটি। এরপরই রাজনৈতিক অঙ্গনে বিজয়কে নিয়ে শুরু হয় আলোচনা। তার রাজনীতিতে যোগ দেয়ার নিয়েও শুরু হয় জোর গুঞ্জন। ২০২৪ সালে গুঞ্জনকে সত্যে রূপ দিয়ে তামিলগা ভেত্রি কাজাগাম দল গঠন করেন বিজয়।


তামিলনাড়ুর নাগরিকত্ব সংশোধনী আইন, চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা, এনইইটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন থালাপাতি।


এ ছাড়াও পেট্রোল ও ডিজেলের বাড়তি মূল্যের প্রতিবাদ জানাতে ভোটকেন্দ্রে সাইকেলে চড়ে উপস্থিত হয়েছিলেন তিনি। চলতি বছর রমজানে ইফতার করেন তামিলনাড়ুর মুসলিমদের সঙ্গে। এসব ঘটনায় বেশ কয়েকবারই তুলেছেন আলোড়ন।


লিও, মেরসাল, সরকার, থেরি-এর মতো বহু জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন বিজয়। রাজনীতির মাঠে তার আগমনটাও হয়েছে বেশ হিরোয়িক। সেসবের ভিত্তিতেই ধারণা, ‘২৬-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে’-কে কঠিন পরীক্ষার মুখে ফেলতে যাচ্ছেন থালাপাতি বিজয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা