ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ও কৌশলগত অংশীদারত্বে জোর: বার্লিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝড়-বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র বিদ্যুৎহীন ১০ লাখ গ্রাহক, ৪০০ ফ্লাইট বাতিল আওয়ামী লীগ নেতাকে ধরতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ ২ লাখ কোচিং সেন্টারে জড়িত লাখো শিক্ষক! চারঘাটে রস ছাড়াই তৈরি শত শত মণ ‘খাঁটি গুড়’! নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রে প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেবেন ইলন মাস্ক বিদেশি আগ্নেয়াস্ত্র পরিবহন করার ট্রানজিট রাজশাহী? সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

আগামী সপ্তাহে চীন সফরে যাবেন পুতিন

আগামী সপ্তাহে চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে দুই দেশের মধ্যে বৃহৎ পরিসরে আলোচনার কথাও
  • আপলোড সময় : ২৫ আগস্ট ২০২৫, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ২৫ আগস্ট ২০২৫, সকাল ৯:৮ সময়
আগামী সপ্তাহে চীন সফরে যাবেন পুতিন ছবি : সংগৃহীত

আগামী সপ্তাহে চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে দুই দেশের মধ্যে বৃহৎ পরিসরে আলোচনার কথাও রয়েছে। তবে কোন কোন বিষয়ের ওপর আলোচনা হবে তার বিস্তারিত তথ্য জানানো হয়নি।


রুশ গণমাধ্যমগুলো জানায়, আগামী ৩১ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য এক শীর্ষ সম্মেলনেও পুতিনের যোগ দেয়ার কথা রয়েছে। এই সামিটে অংশগ্রহণ করবেন ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।


এর আগে গেল জুলাই মাসে টাইমস জানায়, চীনা প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি তৃপক্ষীয় বৈঠকের কথা ভাবছেন। সেসময় বলা হয়েছিল, শি জিংপিং সেপ্টেম্বর মাসের প্যারেডে ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে চেয়েছেন। যদিও পরে ক্রেমলিন জানায়, তৃপক্ষীয় বৈঠকের ব্যাপারে মস্কো কিছু জানে না।


সবশেষ গেল মে মাসে মস্কো সফরে যান চীনা প্রেসিডেন্ট শি জিংপিং। সেখানেই এই দুই নেতার শেষ দেখা হয়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত