ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

মোহাম্মদপুর থানা থেকে সরানো হলো ওসি আলী ইফতেখার হাসানকে

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে বদলি করা হয়েছে। এখন থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:২৩ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:২৩ সময়
মোহাম্মদপুর থানা থেকে সরানো হলো ওসি আলী ইফতেখার হাসানকে ছবি : সংগৃহীত

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে বদলি করা হয়েছে। এখন থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে আরও দুইজনেও বদলি করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কামশনার (সদরদফতর ও প্রশাসন) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকায় কর্মরত নিম্নবর্ণিত পুলিশ পরিদর্শকগণকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিত স্থানে বদলি/পদায়ন করা হলো।


তারা হলেন, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে বদলি করা হলো ডিএমপির গোয়েন্দা বিভাগে, শাহআলী থানার ওসি মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানার ওসি হিসেবে এবং ডিএমপি পরিবহন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে মিরপুর বিভাগে।


এ ছাড়াও অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা