ঢাকা | |

ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশ পুলিশের কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টার সময় বাংলাদেশ পুলিশের সিনিয়ার এক কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সীমান্তরক্ষী
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪০ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪০ সময়
ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশ পুলিশের কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের ছবি : সংগৃহীত

ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টার সময় বাংলাদেশ পুলিশের সিনিয়ার এক কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উত্তর-২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে ওই পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে।


বিএসএফ জানায়, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিয়মিত টহলের সময় ওই কর্মকর্তাকে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রম করতে দেখে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া কাগজপত্রে তিনি বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।


পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। এর আগে কোনো দায়িত্বে থাকা বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ভারতীয় ভূখণ্ডে এভাবে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েননি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর