ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের মেরিটোক্রেসির জনপ্রশাসন কতদূর?

বুড়িগঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারী-পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে এক অপরের সাথে হাত বাঁধা অবস্থায় নারী ও পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, সকাল ৯:১৭ সময়
বুড়িগঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারী-পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে এক অপরের সাথে হাত বাঁধা অবস্থায় নারী ও পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। উদ্ধার হওয়া পুরুষের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর ও নারীর বয়স প্রায় ৩০ বছর। যুবকের পরনে ছিল লাল রঙের চেক শার্ট ও ট্রাউজার। আর যুবতীর পরনে ছিল লাল রঙের সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি।


শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


বরিশুর নৌ পুলিশ ফাড়ির উপপরিদর্শক মোক্তার হোসেন জানিয়েছেন, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারিপুর ঘাটে ভাসমান অবস্থায় ওই যুবক যুবতীর মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় যুবকের হাতের সাথে যুবতীর এক হাত বাধা ছিলো। ধারণা করা হচ্ছে, আনুমানিক দুই থেকে তিন দিন আগে তাদের মৃত্যু হয়েছে।


তাদের পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআই এর ফরেন্সিক বিভাগ কাজ করছে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার