ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

অসহায় উপদেষ্টারা, সবকিছু নির্ধারণ করেন আমলারা: মির্জা ফখরুল

দেশের বর্তমান পরিস্থিতে সকল সিদ্ধান্ত গ্রহণে আমলারা প্রভাব রাখছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অসহায় হয়ে আছেন বলে
  • আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, দুপুর ৩:৬ সময়
  • আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, দুপুর ৩:৬ সময়
অসহায় উপদেষ্টারা, সবকিছু নির্ধারণ করেন আমলারা: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতে সকল সিদ্ধান্ত গ্রহণে আমলারা প্রভাব রাখছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অসহায় হয়ে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শনিবার (২৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘অর্পণ আলোক সংঘ’ আয়োজিত সামাজিক সুরক্ষা কতটা সংরক্ষিত শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


মির্জা ফখরুল বলেন, আমরা আশা করি উপদেষ্টারা এতদিন যে চেষ্টা করেছেন সেখান থেকে আমরা সবাই মিলে যদি শুরু করতে পারি তাহলে ভবিষ্যৎ বৈষম্যহীন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারব।


তিনি বলেন, ‘আমরা এখন যে রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা বলছি, সেখানে দীর্ঘদিনের অনাচার, অবিচার, নৈরাজ্য ও দুর্নীতি কাটিয়ে একদিনে সুন্দর রাষ্ট্র গড়ে তুলব— এমনটি মনে করার কোনো কারণ নেই। এক বছরের মধ্যে সবকিছু ঠিক করে ফেলবেন এমনটাও মনে করার কারণ নেই।


বিএনপির মহাসচিব বলেন, গত ৫৩ বছরে আমরা ক্ষমতা পরিবর্তনের বিধানই তৈরি করতে পারিনি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সময় তৈরি হয়েছে। সেখানে আজ হঠাৎ করে সবকিছু ঠিক করে দেব, এটা মনে করার কারণ আছে বলে আমার মনে হয় না।


তিনি আরও বলেন, রাজনীতি করা মানে বিচ্ছিন্নভাবে বা জোড়াতালি দিয়ে কোনো কাজ করা নয়। প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য, দলের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা এবং আন্তরিকতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা