ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে: নুর

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু
  • আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, সকাল ৯:৯ সময়
যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে: নুর ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে। তাই যতটা পাপ করেছেন, জনগণের কাছে মাফ চেয়ে ভালো হয়ে যান। সাপের মতো ফণা তোলার চেষ্টা করেন না। জনগণ তা ভেঙে দিবে।


শুক্রবার (২২ আগস্ট) বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানে গণঅধিকার পরিষদ যশোর জেলা শাকার এক গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন। 


আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে এমনটি যারা ভাবছে তারা মুর্খের স্বর্গে বাস করছে মন্তব্য করে তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা করেছেন, তাদের একটা বার্তা দিতে চাই, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।তাই যারা ছোট অপরাধ করেছে, তাদেরকে আমরা ক্ষমা করবো। যারা লুটপাট, গুম খুন, ভিন্নমত এবং বিরোধী রাজনীতির করার কারণে হামলা নির্যাতন করেছে, সেইসব নেতাদের তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আপানারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে, আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগ আর দেশে রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগ যদি ফিরতে পারে আর একটি নরকে পরিণত করবে। কাজেই বিএনপি জামায়াতের মধ্যে বিভাজন থাকবে, ভিন্নমত থাকবে। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক। এখানে কেউ আওয়ামী লীগকে ছাড় দিবে না।


নুর বলেন, মাঝেমধ্যে আপনারা পলাতক নেত্রী নেতাদের কথামতো ফণা তুলে নিজেদের ঝামেলা ডেকে আনছেন; এটা ভুল করছেন। আপনারা যদি রাজনীতি করতে চান, তাহলে অন্য দল করেন। বিএনপি, জামায়াত গণঅধিকার এনসিপি যে দল ভালো লাগে সেই দল করেন। কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগে রাজনীতি আর আমরা ফিরতে দেওয়া হবে না।


জুলাই সনদ নিয়ে তিনি বলেন, শুধু সংস্কারের আলাপ, ঐকমত্য কমিশনের দুই মাস আলাপ করলাম। কিন্তু কোনও কাজের কাজ হয়নি। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো মুখোমুখি। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মতের প্রতিফলন হয়নি। জুলাই সনদে জনআকাঙ্খা পুরণ না হলে গণ অধিকার পরিষদ স্বাক্ষর করবে না। এ সময় রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থের কিছু মত ছাড় দিয়ে হলেও সবাইকে ঐকমত্যে আসার আহ্বান জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ