ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সহকারী একান্ত সচিব (এপিএস) ও
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৫, বিকাল ৬:১ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৫, বিকাল ৬:১ সময়
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা ছবি : সংগৃহীত

প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সহকারী একান্ত সচিব (এপিএস) ও কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়ার (জীবন) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে, অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দেয়া হয়েছে।


আজ বুধবার (২০ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২২ জানুয়ারি থেকে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাশেদুল কাওসার আইনমন্ত্রীর এপিএস হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০১৯ সালে ওই পদ থেকে অব্যাহতি নিয়ে কসবা উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।


দুদকের অনুসন্ধানে দেখা যায়, তার স্থাবর সম্পদের পরিমাণ ২ কোটি ৬১ লাখ ৫৯ হাজার ৩৩৩ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৫২ লাখ ৫৮ হাজার ৫২৬ টাকা। সব মিলিয়ে তার নামে ৩ কোটি ১৪ লাখ ১৭ হাজার ৮৫৯ টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে। যার বিপরীতে বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৮৩ লাখ ২০ হাজার ১০৬ টাকার। তিনি ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৭৫৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।


তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


অন্যদিকে, তার স্ত্রী লুৎফুন নাহারের নামে-বেনামে বিপুল সম্পদ ও ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব অর্থ বিনিয়োগ, হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তর করা হয়েছে কিনা, তা যাচাইয়ের জন্য তার প্রতি দুদক আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ জারি করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা