ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ বুধবার
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩৫ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩৫ সময়
ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।


এ নিয়ে টানা আট দিনে ডাকসুর ২৮টি পদে মোট ৬৫৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০৬ জন।


জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্যও অনেকে মনোনয়নপত্র কিনেছেন।


এরই মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বামপন্থী ছাত্রসংগঠন। ছাত্রদল প্রার্থীদের বিষয়ে পর্যালোচনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবুজ সংকেত পেলেই ঘোষিত হবে পূর্ণাঙ্গ প্যানেল।


প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। সেদিনই ঘোষণা করা হবে ফলাফল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস