ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি, থাকবে খাল খনন কর্মসূচিও: তারেক রহমান

বিএনপি আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৫, সকাল ৯:৭ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৫, সকাল ৯:৭ সময়
পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি, থাকবে খাল খনন কর্মসূচিও: তারেক রহমান ছবি : সংগৃহীত

বিএনপি আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া খাল খনন কর্মসূচিও পুনরায় গ্রহণ করা হবে।


মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।


নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। তাই গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনও কোনও রাজনৈতিক দলের বক্তব্যে জনগণের মনে নানা জিজ্ঞাসা তৈরি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, রাষ্ট্র ও রাজনীতিতে জনগণকে শক্তিশালী করতে নির্বাচনই হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম। নানারকম শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি হলে গণতন্ত্রে উত্তরণের পথ সংকটে পড়বে।


এসময় তিনি বলেন, ইতিহাসের নৃশংসতম ফ্যাসিস্টের পলায়নের পর ফ্যাসিবাদবিরোধী শক্তির নিত্যনতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায়না, জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই বলেও জানান তারেক রহমান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা