ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল ব্রাজিলের সঙ্গে খেলতে একটা পরিবর্তন চায় বাফুফে কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে বললেন রাশেদ খাঁন অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করা উচিত: চিফ হুইপ বই দেখে পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থীরা, ভিডিও করায় দুই সাংবাদিককে মারধর করেন শিক্ষকরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা নিষেধাজ্ঞার মধ্যেই সুন্দরবনে শুঁটকির কারখানা

ঈশ্বরদীতে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে ময়না খাতুন (৫০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ আগস্ট) ভোরে
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৩, দুপুর ৪:৬ সময়
  • আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৩, দুপুর ৪:৬ সময়
ঈশ্বরদীতে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছবি : সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে ময়না খাতুন (৫০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়। এর আগে সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের মশুরিয়াপাড়া কামারপাড়া এলাকায় এই মারপিটের ঘটনা ঘটে। নিহত ময়না খাতুন ওই এলাকার রেজাউল করিমের স্ত্রী।

ময়না খাতুনের ছেলে মমিন হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় প্রতিবেশী রনি হোসেনের স্ত্রী শিলা খাতুনের সঙ্গে জামা কেনার টাকা নিয়ে আমার বোন নিশির বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে রনি ও শিলা আমার বোনকে মারধর করেন। আমি আমার ছোট ভাই রিপন হোসেন ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে তারা আমাদেরও মারধর করেন। পরে আমরা ভয়ে এলাকার বাইরে চলে যাই। রাত সাড়ে ৮টার দিকে রনি ও শিলার পক্ষ নিয়ে একই এলাকার আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর হোসেন আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরই এক পর্যায়ে জাহাঙ্গীরের সঙ্গে থাকা ইমরান, আলমগীর, সুজন, আসিফ, আকাশ লোহার পাইপ ও কাঠের বাটাম দিয়ে আমার মাকে বেধড়ক মারধর করে।

খবর পেয়ে মাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি। রাত ১২টার দিকে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বানেশ্বর এলাকায় মা মারা যান।

নিহতের আরেক ছেলে রিপন হোসেন বলেন, আমার মায়ের হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। আমি আমার মায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তারা অভিযোগ দিয়েছেন, আমরা খোঁজ খবর নিয়ে মামলা হিসেবে নথিভুক্ত করবো। মরদেহ সুরতহাল করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান