ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’

কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমেছে। তাই ঢাকার বায়ু আজ ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। ৮১
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ১০:৩৩ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ১০:৩৩ সময়
ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’ ছবি : সংগৃহীত

কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমেছে। তাই ঢাকার বায়ু আজ ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। ৮১ স্কোর নিয়ে বিশ্বের ১২৫ দেশের দূষিত বায়ুর মানের তালিকায় ঢাকার অবস্থান ১৫ তম। ১৫৫ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা।


মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা ৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচকে এ তথ্য পাওয়া যায়।


এ ছাড়া ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাহরাইনের মানামা। এই শহরটির বাতাসও অস্বাস্থ্যকর। তালিকায় ১৫২ স্কোরে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। ১২২ স্কোরে চতুর্থ অবস্থানে ভারতের দিল্লি ও ১১৪ স্কোরে ‍উগান্ডার কাম্পালা শহর পঞ্চম অবস্থানে উঠে এসেছে।


একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।


এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ