ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বেরোবিতে অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ ৫ শিক্ষার্থী, মেডিকেলে ভর্তি ২

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনের রোড ম্যাপের দাবিতে আমরণ অনশনে
  • আপলোড সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ৩:১০ সময়
  • আপডেট সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ৩:১০ সময়
বেরোবিতে অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ ৫ শিক্ষার্থী, মেডিকেলে ভর্তি ২ ছবি : সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনের রোড ম্যাপের দাবিতে আমরণ অনশনে অসুস্থ হয়েছে পড়েছেন চার শিক্ষার্থী।


সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় পর্যন্ত এ পাঁচ জন অসুস্থ হয়ে পড়েন৷ তাদের সবাইকে স্যালাইন দেওয়া হয়েছে৷ এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, চিফ মেডিকেল অফিসার সহ অনেকেই শিক্ষার্থীদের দেখতে আসেন।


অসুস্থরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে শিক্ষার্থী মাহিদ ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুম্মানুল ইসলাম রাজ ও,গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন হোসেন। এদের মধ্যে জাহিদুল ইসলাম জয় ও মাহিদ ইসলাম ডক্টরস কমিউনিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


অনশনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৭ বছরেও ছাত্র সংসদ নির্বাচন না হলেও ছাত্র সংসদের ফি আদায় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। আমরা চাই দ্রুত বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমাদের জীবন গেলেও আমরা এখান থেকে উঠব না। আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী না।


এদিকে অনশনে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠন।


উল্লেখ্য, রোববার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে নয়জন শিক্ষার্থী অনশনে বসেন। তারা হলেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা রোগে শিক্ষার্থী মাহিদ ইসলাম, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে শিক্ষার্থী, কায়সার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থ রাজ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর,গণিত বিভাগের শিক্ষার্থী আরমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিবলি সাদিক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?