ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের
  • আপলোড সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ১০:৩০ সময়
  • আপডেট সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ১০:৩০ সময়
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।


সোমবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।


এদিন, সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়, আসামী থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাাহ আল মামুনকে।


এর আগে, ১৭আগস্ট চতুর্থ  দিনের সাক্ষ্য-জেরা শেষ হয়। এদিন সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ। এরপর সাক্ষ্য দেন মিজান নামে আরেকজন। ৮ম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন খুলনার নাঈম শিকদার নামে এক শিক্ষার্থী।


একইসাথে সাক্ষ্য দেন জুলাই-আগস্টের আন্দোলনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর সময় জীবিত শিক্ষার্থী  শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। এসময় শেখ হাসিনা,আসাদুজ্জামান খান কামাল,ওবায়দুল কাদেরসহ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা।


গত ১০ জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?