ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

নরসিংদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নরসিংদীর পাঁচদোনা মোড়ে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের
  • আপলোড সময় : ১৮ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ১৮ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
নরসিংদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫ ছবি : সংগৃহীত

নরসিংদীর পাঁচদোনা মোড়ে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের গাড়িতে হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছে।


রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত পাঁচদোনা মোড় এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ হয়। তবে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।


আহতদের মধ্যে পাঁচদোনা এলাকায় তাইজুদ্দিনের ছেলে হামিদ মিয়া (২৮) ও বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়া (২৮)। তাদের উদ্ধার করে দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লালু মিয়া অরফে লাল মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে।


সর্বশেষ রোববার সন্ধ্যায় ঝুট নিয়ে মোছাদ্দেকের এক কর্মীর ওপর হামলা চালায় লালু মেম্বারের লোকজন। এতেই ক্ষিপ্ত হয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সন্ধা ৭টা থেকে দফায় দফায় সংঘর্ষে দুই গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়। একাধিক ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে এবং দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়।


নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, সন্ধ্যায় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং রাত সাড়ে ১১টা পর্যন্ত তারা পরস্পর মুখোমুখি অবস্থান করে। আমরা উভয় গ্রুপের মাঝে অবস্থান করছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ