ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপের দল ঘোষণার আগে বার্তা দিলেন নেইমার রিয়াল মাদ্রিদের রেকর্ড ভেঙে বার্সেলোনার নতুন ইতিহাস সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রেড লাইসেন্স পেতে হোটেল-রেস্তোরাঁয় প্রতিবন্ধীদের জন্য থাকতে হবে র‍্যাম্প-টয়লেট টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ যুবক, সীমান্তে অর্ধগলিত মরদেহ উদ্ধার হামের উপসর্গে মৃত্যু: সাত হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না সাজিদকে ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করেছেন আমলারা: ডেপুটি স্পিকার

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতারর

সাতক্ষীরা শহরে এম এম রবিউল ইসলাম (৬০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শনিবার (১৬ আগস্ট ২০২৫)
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৭ সময়
সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতারর ছবি : সংগৃহীত

সাতক্ষীরা শহরে এম এম রবিউল ইসলাম (৬০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।


শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাত ৯টার দিকে সেনাবাহিনীর সাতক্ষীরা সদর ক্যাম্প কর্তৃক এ অভিযান পরিচালিত করে তাকে আকট করা হয়।


আটক সে সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।


অভিযানে আটক রবিউলের বাসা থেকে ২০ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা, ৬০টি অবৈধ ভারতীয় ট্যাবলেট (গ্লিসিফেজ–৫০০), ১০ প্যাকেট রয়েল সিগারেট, নগদ ৬৯,০২৫ টাকা, দুই হাজার ভারতীয় রুপি, দুটি মোবাইল ফোন, আটটি সিমকার্ড, একটি পাসপোর্টসহ অসংখ্য মাদক সেবনের কলকি, লাইটার ও ফয়েল পেপার উদ্ধার করা হয়।


সেনা সূত্রে জানা যায়, আটক রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অতীতে সাতক্ষীরা সদরের কাঠিয়া এলাকায় পতিতাবৃত্তির উদ্দেশ্যে অবৈধ আবাসিক হোটেল পরিচালনা করতেন এবং একই সঙ্গে ফেনসিডিল ব্যবসা চালাতেন। তার বিরুদ্ধে ২০২২ সাল থেকে মাদক সম্পর্কিত দুটি মামলা চলমান রয়েছে।


পরে আটক আসামিকে জব্দকৃত মাদকদ্রব্যসহ রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।। সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক জানান,আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ