ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও অসৌজন্যমূলক আচরণ: আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ লেবানন-ইসরায়েলের নড়বড়ে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক মাস বাড়ানোর প্রস্তাব ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে দেশের দুই বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় ‘নলা কাশেম’ গ্রেপ্তার ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা

আমি প্রেসিডেন্ট থাকাকালীন তাইওয়ানে আক্রমণ করবে না চীন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন, তিনি প্রেসিডেন্ট থাকাকালীন তাইওয়ানে সামরিক আগ্রাসন
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৫, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৫, সকাল ৯:৪১ সময়
আমি প্রেসিডেন্ট থাকাকালীন তাইওয়ানে আক্রমণ করবে না চীন: ট্রাম্প ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন, তিনি প্রেসিডেন্ট থাকাকালীন তাইওয়ানে সামরিক আগ্রাসন চালাবে না চীন।


শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।


ট্রাম্প বলেন, আমি বলেছি ‘খুব ভালো। আমি এটাকে সাধুবাদ জানাই। আমি ধৈর্যশীল, চীনও খুব ধৈর্যশীল।’


ট্রাম্প জানান, তার দ্বিতীয় মেয়াদে জুন মাসে দুই দেশের নেতাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক ফোনালাপ হয়। এ ছাড়া এপ্রিলে শি জিনপিং তাকে ফোন করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তবে সেই সময়কাল সুনির্দিষ্ট করেননি।


চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে একীভূত করার ঘোষণা দিয়েছে। তবে তাইওয়ান এসব দাবি প্রত্যাখ্যান করে আসছে এবং নিজেদের স্বাধীনভাবে পরিচালিত গণতান্ত্রিক দেশ হিসেবে দেখে।


উল্লেখযোগ্য বিষয় হলো, যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী ও আন্তর্জাতিক সমর্থক হলেও তাদের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।


ওয়াশিংটনে চীনা দূতাবাস এক বিবৃতিতে জানায়, তাইওয়ান ইস্যু চীন-মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, মার্কিন সরকারকে অবশ্যই এক-চীন নীতি (যেখানে তাইওয়ানকে চীনের অংশ হিসেবে ধরা হয়) মেনে চলতে হবে, চীন-মার্কিন তিনটি যৌথ ঘোষণাকে সম্মান করতে হবে এবং তাইওয়ান প্রসঙ্গে দায়িত্বশীল আচরণ করতে হবে। এতে দুই দেশের সম্পর্ক ও তাইওয়ান প্রণালীর শান্তি অক্ষুণ্ন থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি