ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

সাত গোলের ম্যাচে রোমাঞ্চকর জয় বার্সার

এক দল গোল করে এগিয়ে গেলে আবার অন্য দল গোল করে চলে আসে সমতায়। এমনই এক লুকোচুরি খেলা
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৩, দুপুর ৪:৪৫ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৩, দুপুর ৪:৪৫ সময়
সাত গোলের ম্যাচে রোমাঞ্চকর জয় বার্সার ছবি : অনলাইন
এক দল গোল করে এগিয়ে গেলে আবার অন্য দল গোল করে চলে আসে সমতায়। এমনই এক লুকোচুরি খেলা হচ্ছিলো যেন এস্টাডিও ডি লা সেরামিকায়। মাঠে উপস্থিত প্রায় ২২ হাজার ফুটবল সমর্থক যেন তাড়িয়ে তাড়িয়ে খেলাটি উপভোগ করছিলো। গোল বন্যার এই ম্যাচে গোল হলো মোট ৭টি।

৭ গোলের এই রোমাঞ্চকর ম্যাচ শেষ হয়েছে বার্সেলোনা জিতার মধ্যে দিয়ে। ভিয়ারিয়ালের মাঠে গিয়ে ৪-৩ গোলের ব্যবধানে জয় তুলে নিলো জাভি হার্নান্দেজের শিষ্যরা।

তবে ম্যাচের শুরুতে স্পষ্ট আধিপত্য ছিল বার্সেলোনারই। ম্যাচের প্রথম ১৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিলো বার্সা। কিন্তু প্রথমার্ধেই গোল দুটি গোল পরিশোধ করে ম্যাচ জমিয়ে দেয় ভিয়ারিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় স্বাগতিক ভিয়ারিয়াল। অ্যালেক্স বায়েনা গোল করে ভিয়ারিয়ালকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।

তবে, ফেরান তোরেস এবং রবার্ট লেওয়ানডস্কির গোলে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ৩ ম্যাচে জাভির দলের অর্জন ৭ পয়েন্ট। একটি ম্যাচ ড্র করেছে তারা। অন্যদিকে তিন ম্যাচের সবগুলো জয়ে ৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচে গোল না পেলেও এই জয়ে বড় অবদান ১৬ বছর বয়সী লামিনে ইয়ামালের। শেষ যে গোলটি লেওয়ানডস্কি করেছেন, সেখানে পুরোপুরি অবদান ইয়ামালের। গোলটি একটুর জন্যই তার নামে লেখা হয়নি।

বার্সার প্রথম গোলেও অবদান ছিল ইয়ামালের। ১২ মিনিটে তার ক্রসেই হেড করে গোল করেন গাবি। এই ক্রসটা ইয়ামালকে বলার মতো এক রেকর্ডও এনে দিয়েছে। একুশ শতকে লা লিগায় ইয়ামালের চেয়ে কম বয়সে কোনো খেলোয়াড় অ্যাসিস্ট করতে পারেননি। ১৬ বছর ৪৫ দিন বয়সী ইয়ামাল পেছনে ফেলেছেন সতীর্থ আনসু ফাতির রেকর্ড। ২০১৯ সালের সেপ্টেম্বরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১৬ বছর ৩১৮ দিন বয়সে সতীর্থকে দিয়ে গোল করিয়েছিলেন ফাতি।

১৫ মিনিটে ফ্রেঙ্কি ডি জংয়ের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ২৬ মিনিটে ভিয়ারিয়ালের হয়ে প্রথম গোল পরিশোধ করেন হুয়ান ফয়েথ। ৪০ মিনিটে দ্বিতীয় গোল পরিশোধ করেন আলেকজান্ডার সোরলথ। ৫০তম মিনিটে ভিয়ারিয়ালের তৃতীয় গোল করেন অ্যালেক্স বায়েনা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম