ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা ‘মাদার অব অল বম্বস’ কতটা বিধ্বংসী? মাত্রাতিরিক্ত ভর্তি-টিউশন ফি, তবু টানা চার বছর বেড়েছে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী হেমন্ত এলো ধূসর বিবর্ণে, হিমেল হাওয়ায়

সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ বৃহস্পতিবার

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীন প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন পলিটেকনিক
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৫, সকাল ৯:১৪ সময়
সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ বৃহস্পতিবার ছবি : সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীন প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে। এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের দফতর সম্পাদক সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক রিটের কারণে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে এবং দশম গ্রেড উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্তের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারদের ষড়যন্ত্রের প্রতিবাদে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করার জন্য আহ্বান জনানো হলো।


এর আগে বুধবার সন্ধ্যায় ডিএমটিসিএলের অধীন নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।


জানা যায়, বিএসসি ইঞ্জিনিয়ারদের এক রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে নির্দেশে ১৫ আগস্ট অনুষ্ঠিতব্য ডিএমটিসিলের ১০ ধরনের প্রকৌশলী নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন দেশের সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা