ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতাউর জামান বাবু গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার ২ মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেফতার
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৫, সকাল ৯:৬ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৫, সকাল ৯:৬ সময়
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতাউর জামান বাবু গ্রেফতার ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার ২ মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। 


বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টায় নগরীর ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর কোতোয়ালি থানা পুলিশ। 


কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন হত্যাচেষ্টা মামলার ১ নম্বর এবং শহিদুল ইসলাম সাগর হত্যারচেষ্টা মামলার ৫ নম্বর আসামি। 


ওসি আরও জানান, ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে চলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন বাবু। সম্প্রতি তিনি রংপুর মহানগরীতে স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার পর গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাকে আদালতে তোলা হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানান তিনি। 


অপরদিকে, রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, ১৫ আগস্ট কে ঘিরে পালিয়ে থাকা আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীতে ফিরে এসে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এর মধ্যে অধিকাংশের নামেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। কড়া নজরদারিতে পুরো নগরীকে ঘিরে রাখা হয়েছে। এ সময় মহানগর পুলিশ তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা