ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানালেন ছাত্রদলের সভাপতি

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।সোমবার (১১আগস্ট)
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ২:৪২ সময়
শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানালেন ছাত্রদলের সভাপতি ছবি : সংগৃহীত

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।


সোমবার (১১আগস্ট) দুপুরে সিলেটের মুরারীচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন দাবি জানান।


রাকিব বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব।তিনি বলেন, অতীতে ছাত্র রাজনীতির কার্যক্রম বিশেষত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনো আতংকিত, তারা এখনো ট্রমার মধ্যে রয়েছে। তাই অনেক সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে একধরণের অনীহা আছে। কিন্তু বাংলাদেশ ছাত্রদল ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের পুণরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে বলেও এসময় মন্তব্য করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এই সভাপতি।


তিনি বলেন, আমরা শেষ পর্যায়ে কাউন্সিলের এসে পড়েছি। ইতোমধ্যে সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক প্রক্রিয়া কাউন্সিলিং করতেছি। বিগত ১ বছর ছাত্রদলের ধারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ৫ আগস্ট পরে কয়েকটি ঘটনা ঘটেছিল। কিন্তু তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করেছি।


দীর্ঘ ২১ বছর পর আজ সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।দুপুরে উদ্বোধনের পর কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন। এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এতে ছত্রেদলের কেন্দ্রীয় ও সিলেটের নেতারা উপস্থিত রয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ