ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

হাতীবান্ধায় শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।রোববার (১০ আগস্ট)
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৫ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৫ সময়
হাতীবান্ধায় শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজিবি ছবি : সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।


রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. জাহিদুর রহমান, এসজিপি।


এসময় রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল সাব্বির আহমেদ, তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, দোয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান এবং হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরল হক উপস্থিত ছিলেন।


রিজিয়ন কমান্ডার জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, বিজিবি সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।


ত্রাণ বিতরণের আগে তিনি তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এবং ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন।


উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, তেল, আলু, পেঁয়াজ ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা