ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

বিএনপি নেতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুন্ডে বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার পলাতক আসামি মোঃ মিল্লাতকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গোয়েন্দা নজরদারী
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ২:২০ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ২:২০ সময়
বিএনপি নেতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুন্ডে বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার পলাতক আসামি মোঃ মিল্লাতকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গোয়েন্দা নজরদারী ও ছায়া তদন্তের  মাধ্যমে শনিবার রাতে ফটিকছড়ির ভূজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ জানিয়েছে, নিহত ভিকটিম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর আরমান হোসেনকে গত ২ জানুয়ারি সন্ধ্যায় আল আমীন নামের এক ব্যক্তি ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। সেই রাতেই আল-আমীন এবং তার অন্যান্য সহযোগীরা ভিকটিমকে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।



এই ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ১০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর গত ১৬ জানুয়ারি মামলার প্রধান আসামি আল আমীনকে কুমিল্লার লাকসাম ও অপর এক আসামি জসিম উদ্দীনকে ভোলার লালমোহন থেকে গ্রেফতার করে র‍্যাব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু