ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের গানসু প্রদেশ

চীনের গানসু প্রদেশের লানঝো শহরের ইয়ুঝং কাউন্টি ও সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যার ঘটনায় স্থানীয় সময় শনিবার (৯ আগস্ট)
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ১১:২২ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ১১:২২ সময়
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের গানসু প্রদেশ ছবি : সংগৃহীত

চীনের গানসু প্রদেশের লানঝো শহরের ইয়ুঝং কাউন্টি ও সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যার ঘটনায় স্থানীয় সময় শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ২৮ জন এখনও নিখোঁজ রয়েছেন। প্রদেশটির বন্যা নিয়ন্ত্রণ ও খরা প্রতিরোধ সদর দফতরের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানায়।  


স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে শুক্রবার (৮ আগস্ট) পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কারণে এই দুর্যোগ সৃষ্টি হয়। ফলে প্রদেশটির বিভিন্ন সড়ক, বিদ্যুত্ লাইন ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে।


স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার প্রভাবে ওয়ানজিয়াজুয়াং গ্রামের জিংলং পর্বত ও চেংগুয়ান টাউনশিপের জিয়াকোর মধ্যে এস১০৪ হাইওয়ের কিছু অংশ এবং সমগ্র জিংহুয়াং সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষতিগ্রস্ত সড়কের দৈর্ঘ্য প্রায় ৪০ কিলোমিটার।


এই সড়কগুলো ইয়ুঝং ও পার্শ্ববর্তী এলাকার জন্য পণ্য ও যাত্রী পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যার কারণে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ত্রাণ কাজ ও দৈনন্দিন যাতায়াত বিঘ্নিত হচ্ছে।


প্রদেশের পরিবহন কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪০টিরও বেশি ভারী যন্ত্রপাতি ও ২০০ জনের অধিক জরুরি কর্মী মোতায়েন করেছে। এ পর্যন্ত এস১০৪ হাইওয়ের তিনটি ক্ষতিগ্রস্ত অংশ ও জিংহুয়াং সড়কের চারটি অংশ পুনরুদ্ধার করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস