ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সাংবাদিক নির্যাতন

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সাংবাদিক নির্যাতন। গণঅভ্যুত্থানের পর গেলো এক বছরে হয়রানির শিকার প্রায় ৫০০ সাংবাদিক। দায়িত্ব পালনের
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ১১:৬ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ১১:৬ সময়
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সাংবাদিক নির্যাতন ছবি : সংগৃহীত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সাংবাদিক নির্যাতন। গণঅভ্যুত্থানের পর গেলো এক বছরে হয়রানির শিকার প্রায় ৫০০ সাংবাদিক। দায়িত্ব পালনের সময় নিহতের সংখ্যা অন্তত ৪ জন। চাকরিচ্যুত দেড়'শ জনের মতো।

বিশিষ্টজনরা বলছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অনেকংশেই ব্যর্থ। দ্রুত এ অবস্থার উন্নতি না হলে সাংবাদিক নির্যাতনের ঘটনা আরও বাড়বে বলে শঙ্কা তাদের।



ঘটনা গত ৬ আগস্ট বিকালের। গাজীপুর সদর থানার সামনে নৃশংসভাবে এক সাংবাদিককে পেটায় দুর্বৃত্তরা। মোবাইলে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী সাংবাদিককে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন। এরপর বুকে ওঠে লাফায়। চালায় নির্মম অত্যাচার।


এ ঘটনার ২৪ ঘণ্টার যেতে না যেতেই গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে আরেক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। 


টিআইবির তথ্য বলছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অর্থাৎ ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত দেশে হয়রানির শিকার ৪৯৬ জন সাংবাদিক। ২৬৬ জনকে সাংবাদিককে করা হয়েছে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে হত্যা মামলার আসামি। দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন ৪ সাংবাদিক। চাকরিচ্যুত ১৫০ জন সাংবাদিক। 


গণমাধ্যমকর্মীদের ওপর এমন হামলা ও হয়রানিতে উদ্বিগ্ন সবাই। এমন বাস্তবতায় সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে এগিয়ে আসার আহ্বান বিশিষ্টজনদের। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের দ্রুত পদক্ষেপ দেখতে চান মানবাধিকারকর্মীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস