ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

স্বামীর নামের জায়গায় সারোয়ার তুষার নিজের নাম বসিয়েছে: নীলা

এনসিপি নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ আনল নীলা ইসরাফিল। নীলা ইসরাফিলের স্বামীর নামের জায়গায় সারোয়ার তুষার
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫২ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫২ সময়
স্বামীর নামের জায়গায় সারোয়ার তুষার নিজের নাম বসিয়েছে: নীলা ছবি : সংগৃহীত

এনসিপি নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ আনল নীলা ইসরাফিল। নীলা ইসরাফিলের স্বামীর নামের জায়গায় সারোয়ার তুষার নিজের নাম বসিয়েছে বলে অভিযোগ করেন সাবেক এই এনসিপি নেত্রী। অভিযোগ করেন আইনগতভাবে জালিয়াতিরও।


শনিবার ( ৯ আগস্ট) বিকেল ৪টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন অভিযোগ করেন নীলা ইসরাফিল।


ফেসবুক পোস্টে তিনি লিখেন, আমি নীলা ইসরাফিল। ওই দিন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম, সম্পূর্ণ অজ্ঞান অবস্থায়। আমার নিজের নাম, পরিচয়, জীবনের সিদ্ধান্ত সবকিছুর ওপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর ঠিক সেই সুযোগেই সারোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে। এটা কোনো “ভুল” নয়, এটা আইনগতভাবে জালিয়াতি।


তিনি লিখেন, বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় স্পষ্টভাবে বলা আছে প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ। আমার অনুমতি ছাড়া আমার পারিবারিক পরিচয় বিকৃত করা মানে শুধু আমার সামাজিক সম্মানকে আঘাত করা নয় এটা আমার মানবাধিকার লঙ্ঘন। UDHR-এর (Universal Declaration of Human Rights) ধারা ৩, ৫, ১২ ও ২২ অনুযায়ী আমার ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা এবং আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ন হয়েছে। হাসপাতালের নথিতে এই ভুয়া তথ্য ভবিষ্যতে আমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, আমার সামাজিক ও আইনগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।


উল্লেখ্য, এর আগে এনসিপি নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন নীলা। এ সংক্রান্ত একটি অডিও ভাইরাল হয় নেট মাধ্যমে। সেখানে নীলাকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ করেন নীলা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা