ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

১৬ বছর পর মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা, জানা গেল সম্ভাব্য তারিখ

সর্বশেষ ২০০৯ সালে ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবারও দীর্ঘ ১৬ বছর পর ইবতেদায়ি মাদ্রাসায়
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৮ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৮ সময়
১৬ বছর পর মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা, জানা গেল সম্ভাব্য তারিখ ছবি : সংগৃহীত

সর্বশেষ ২০০৯ সালে ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবারও দীর্ঘ ১৬ বছর পর ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। ৫টি বিষয়ে ৫০০ নম্বরের পরীক্ষায় এক প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।

বুধবার (৬ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২১-২৮ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।



অফিস আদেশে বলা হয়, পরীক্ষাগুলো হবে ৫টি বিষয়ের ওপর। এগুলো হলো, কোরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান। প্রতিটি বিষয়ে হবে ১০০ নম্বরের পরীক্ষা। মোট ৫০০ নম্বরে হবে এ পরীক্ষা। বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।


মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতি মাসে নির্ধারিত হারে বৃত্তি সুবিধা এবং মাধ্যমিক পর্যায়ে ভর্তিপ্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে।


এর আগে ২০০৯ সালে ‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা’ (পিইসি) শুরুর পর থেকে এই বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা