ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

‘বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে’

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম বলেছেন, একটি গাছ মানে একটি প্রাণ। গাছ ছাড়া আমাদের জীবন কল্পনা
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ৩:১ সময়
‘বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে’ ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম বলেছেন, একটি গাছ মানে একটি প্রাণ। গাছ ছাড়া আমাদের জীবন কল্পনা করতে পারি না। আমরা আমাদের সন্তানদের পরামর্শ দেব তারা যেন গাছ লাগায় ও গাছের যত্ম করে।


একইসঙ্গে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে বলেও জানান তিনি।


বৃহস্পতিবার (৭ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, আমাদের গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। গাছ লাগনোর পর বড় করতে অনেক দিন লেগে যায়, কিন্তু কাটতে খুবই অল্প সময় লাগে। আমরা কোনো পরিকল্পনা ছাড়াই গাছ কেটে থাকি। কিন্তু একটি গাছ কাটার পরিবর্তে কয়টা গাছ রোপণ করতে হবে সেই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। প্রতিটি ধর্মেই গাছ লাগানোর বিষয় উল্লেখ আছে।


বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বিভাগীয় বন বিভাগের আয়োজনে কুষ্টিয়ায় ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।


সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মো: হাসান ইমাম, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক সুফী মো: রফিকুজ্জামান, কুষ্টিয়া জেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মো: ইউনূস, গণমাধ্যমকর্মী এম লিটনউজ্জামান, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাবুদ্দিন মিলন প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের জন্য মানুষেরই দায় রয়েছে। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় এখানে বনভূমি সৃষ্টির পর্যাপ্ত জায়গা নেই। তাই সরকারি উদ্যোগে সামাজিক বনায়নের মাধ্যমে বাড়িঘর, ফাঁকা মাঠ, সড়কের পাশে ও অফিস-আদালতের আশপাশে গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা।


বক্তারা আরও বলেন, সামাজিক বনায়নের প্রচার ও জনগণকে গাছ লাগাতে উৎসাহিত করতে প্রতিটি জেলা ও উপজেলায় এ ধরনের বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। সামাজিক বনায়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ কর্মসূচি চলমান থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা